মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকার ঐতিহাসিক ঢাকা কলেজ প্রাঙ্গণে আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ যুব সম্মেলন ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট ২০২৬’ (IYIIS 2026)।

যুব সংগঠন ইয়ুথভার্স ইউনিয়ন (YouthVerse Union) আয়োজিত এই মেগা ইভেন্টে ৫,০০০-এরও বেশি শিক্ষার্থী দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

‘জিরো আনএমপ্লয়মেন্ট’, অর্থাৎ শূন্য বেকারত্ব—এই লক্ষ্যকে সামনে রেখে দিনব্যাপী এই সামিটে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন এবং উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন সেশন পরিচালনা করা হবে। সামিটের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে এমপ্লয়মেন্ট রেডিনেস বুটক্যাম্প, সামাজিক ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা, যুব উদ্ভাবন চ্যালেঞ্জ এবং বিশেষজ্ঞ প্যানেল আলোচনা।

ইয়ুথভার্স ইউনিয়নের প্রেসিডেন্ট আলনাফ সাজিম বলেন, “আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণ মেধাবী, শুধু প্রয়োজন সঠিক দিকনির্দেশনা। এই সামিটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী নয়, বরং সমস্যা সমাধানকারী এবং আগামীর নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে চাই। আর এই জন্য আমাদের এই সামিটে দেশ বা দেশের বাইরে যেকোনো প্রান্ত থেকে যুবরা বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবে।”

সামিটের কার্যক্রম মূলত চারটি প্রধান ধাপে বিভক্ত:

১. স্কিল ডেভেলপমেন্ট বুটক্যাম্প:

সিভি রাইটিং, লিংকডইন প্রোফাইল বিল্ডিং এবং প্রফেশনাল স্কিল ট্রেনিং।

২. ইনোভেশন চ্যালেঞ্জ:

বেকারত্ব দূরীকরণে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়া এবং সোশ্যাল বিজনেস মডেল উপস্থাপন।

৩. গেস্ট প্যানেল ও মেন্টরশিপ:

দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ।

৪. অনলাইন কুইজ ও এনগেজমেন্ট:

সায়েন্স, বিজনেস এবং জেনারেল নলেজসহ বিভিন্ন বিষয়ে বৃহৎ অনলাইন প্রতিযোগিতা।

ইয়ুথভার্স ইউনিয়ন একটি দক্ষিণ এশীয় যুব নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম, যা অলিম্পিয়াড, উদ্ভাবন চ্যালেঞ্জ এবং রূপান্তরমূলক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে ক্ষমতায়ন করতে কাজ করে যাচ্ছে। এই সামিটটি তরুণদের জন্য একটি উচ্চ-শক্তির প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে তারা তাদের সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন