সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন 

জবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:১৫ পিএম
অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন
expand
অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব) জবি শাখার সভাপতি।

রবিবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এর আগে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হককে তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রক্টর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক তাজাম্মুল হকের অব্যাহতির পর সিন্ডিকেটের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ।

এতে আরও বলা হয়, আগামী ৩০ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে। পাশাপাশি, নতুন প্রক্টর হিসেবে তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন