সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
জাবি শিক্ষার্থী শারমিন
expand
জাবি শিক্ষার্থী শারমিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম আবর্তনের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিনকে তার ইসলামনগর এলাকার বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তার স্বামীর ভাষ‍্যমতে,আজ (১৫ মার্চ) বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে এসে দেখতে পান বাসার দরজা বাইরে থেকে বন্ধ রয়েছে। পরে তিনি কোনোভাবে বাসার ভেতরে প্রবেশ করে দেখেন, শারমিন মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সে সময় তার কোনো সাড়া বা জ্ঞান ছিল না।

পরবর্তীতে দ্রুত বাড়িওয়ালার সহায়তায় শারমিনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন