

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সিট নিশ্চিত করতে মধ্যরাত থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ভিড় করছেন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত সিট পেতে অনেকেই দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছেন।
শনিবার (১৪ মার্চ) মধ্যরাত থেকেই বিশ্ববিদ্যালয়ের দুটি হল ও বিভিন্ন মেস থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে জড়ো হন। ভোর হওয়ার আগেই বাসের সিট সংগ্রহের আশায় ক্যাম্পাসে বিভিন্ন বাসের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়।
শিক্ষার্থীরা জানান, ঈদ উপলক্ষে বাসের সিট সীমিত হওয়ায় আগে আসলে আগে পাওয়া ভিত্তিতে সিট নিতে তারা রাত থেকেই অপেক্ষা করছেন। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় কিছুটা ভোগান্তিতেও পড়ছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মাহাদী হাসান বলেন, “ঈদের ছুটিতে সবাই বাড়ি যেতে চায়। বাসের সিট সীমিত হওয়ায় নিশ্চিত হতে আমরা রাত থেকেই এসে লাইনে দাঁড়িয়েছি।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, “মধ্যরাত থেকে অপেক্ষা করছি। কিছুটা কষ্ট হলেও বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পারলে যাত্রাটা অনেক সহজ হয়।”
আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “অনেক দূরে বাড়ি হওয়ায় টিকিট পাওয়া কঠিন হয়ে যায়। তাই আগে থেকেই এসে লাইনে দাঁড়িয়ে সিট নিশ্চিত করার চেষ্টা করছি।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৮ মার্চ জানায়, ঈদ উপলক্ষে দেশের ৭টি বিভাগে মোট ৯টি বাস ক্যাম্পাস থেকে সকাল ৮টায় নির্দিষ্ট রুটে ছেড়ে যাবে।
মন্তব্য করুন