রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবি ‘বন্ধুজন’র সভাপতি ইসফাক সম্পাদক হাসনাত 

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম
ইসফাক-হাসনাত 
expand
ইসফাক-হাসনাত 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বেচ্ছাসেবী ও খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইসফাক আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার রুমে শাবিপ্রবি ও সিলেট বন্ধুজনের পক্ষ থেকে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। উক্ত ইফতার মাহফিলের শাবিপ্রবি শাখার প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহসভাপতি মোঃ জুনায়েদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানজিবুর রহমান শিবলু, দপ্তর সম্পাদক মহিবুর রহমান, অর্থ সম্পাদক জোবায়ের আলম, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক শাহরিয়া হোসেন, মানবসম্পদবিষয়ক সম্পাদক জাওয়াদুল করিম, নারীবিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, যোগাযোগ ও প্রচার সম্পাদক শুভ ভট্টাচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া নুসরাত, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আদনান ফারহাদ, এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অর্ঘ্য চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে ইমরান হোসেন রানা এবং শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে উম্মে হেনা হিরা দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জাহিদুল ইসলাম জিয়ন, তমাল কর্মকার, তুষিন চাকমা, মোঃ রিমন শেখ, আইমুন নিশাত রোদসী, নাজিফা মেহজাবিন, ইমতিয়াজ বিন মাহমুদ নোহান, পারভিন আক্তার, ফাহমিদা জেবিন প্রমি এবং জেফিন জাহান জেমি।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাসে ইতিবাচক ভূমিকা রাখতে কাজ করবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশকর্মী শাহ সিকান্দার আহমেদ শাকির, খবরের কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মো: ইসফাক আলী, সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ, সিলেট বন্ধুজনের সাধারণ সম্পাদক দুর্লভ খীসাসহ সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের সদস্যরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন