মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে লন টেনিস কোর্ট উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ এএম
নোবিপ্রবিতে লন টেনিস কোর্ট উদ্বোধন
expand
নোবিপ্রবিতে লন টেনিস কোর্ট উদ্বোধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের ক্রীড়া সুবিধা বাড়াতে লন টেনিস কোর্ট উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নতুন এ কোর্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য খেলাধুলার সুযোগ আরও বিস্তৃত করবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলো সম্মুখে নবনির্মিত লন টেনিস কোর্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এ কোর্টে নিয়মিত খেলাধুলা করে অবসর সময় উপভোগ করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং প্রধান প্রকৌশলী মো. জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে এ লন টেনিস কোর্ট নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X