মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবি ক্যাম্পাসে সুপারশপ, সময় ও খরচ সাশ্রয়ের আশা শিক্ষার্থীদের

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
নোবিপ্রবি ক্যাম্পাসে সুপারশপ
expand
নোবিপ্রবি ক্যাম্পাসে সুপারশপ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে একটি সুপারশপ উদ্বোধন করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কোয়ার্টারে সুপারশপটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় সেবা নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগ্রাধিকার। সে লক্ষ্যেই প্রভোস্ট কোয়ার্টারে শিক্ষার্থীবান্ধব এই সুপারশপ চালু করা হয়েছে। এখানে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সহজে ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং–সংবলিত পণ্যের জন্য আলাদা একটি কর্ণার থাকবে। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুপারশপ চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ক্যাম্পাসের ভেতরেই প্রয়োজনীয় পণ্য পাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. নাজিম উদ্দিন বলেন, আমরা অনেকদিন ধরেই ক্যাম্পাসের ভেতরে এমন একটি সুপারশপের প্রয়োজন অনুভব করছিলাম। এখন প্রয়োজনীয় জিনিস কিনতে বাইরে যেতে হবে না। এটি শিক্ষার্থীদের জন্য খুবই ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং ‘ইওর ক্যাম্পাস’ প্রকল্পের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গেট-এইড লিমিটেডের ‘ইওর ক্যাম্পাস’ প্রকল্পের আওতায় নোবিপ্রবিতে ওয়াশিং মেশিন, ভেন্ডিং মেশিন, লকার সার্ভিস, ‘ইওর ক্যারিয়ার’ ও ‘ইওর শপ’-এর মতো একাধিক শিক্ষার্থীবান্ধব সেবা চালু রয়েছে। নতুন এই সুপারশপ সেই উদ্যোগেরই অংশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X