

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস হাসান জাফরি এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিথিলা রহমান সুখী।
রোববার (৮ ফেব্রুয়ারি) চাঁদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন দিদারুল আলম তানভীর। সহ-সভাপতি হিসেবে রয়েছেন নুরুজ্জামান হোসেন, শতাব্দী সাহা, ইউসুফ হোসেন, দারুস সালাম রাফি ও মো. নাজমুল হাসান চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. রিয়াজ, ইব্রাহিম খলিল ইমন, তানজিলা আলী মুনা, আকাশ হোসাইন ও তাশরিফ শাকিল।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেঘলা আক্তার, তাসনিম তাবান্নুম, ইসরাত জাহান মারিয়া, হৃদি সাহা, শাহনাজ আক্তার, প্রমিত মজুমদার, তুষার কুমার দত্ত, ইসমাইল হোসেন, প্রান্তিক দাস, তাহসিন আলম দিহান, মিরফাত নূর মাহি ও বাধন।
দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন শুভ চন্দ্র দাসসহ আরও চারজন। অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন সিরাজুম মুনিরা ও মেঘলা আক্তার জুহু। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন মাইনুল ইসলাম ও স্নিগ্ধজিৎ।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সুবর্ণা আক্তার ও ফাহমিদা আক্তার। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুসরাত জাহান, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহাথীর কারেশী, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ফারিহা নিশাত ও জান্নাতুল ফেরদৌস তিন্নি এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক উম্মুল মেহজাবিন বিনীকা। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরও ছাব্বিশ জন।
সাধারণ সম্পাদক মিথিলা রহমান সুখী বলেন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়বদ্ধতা।
শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সার্বিক উন্নয়নে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করতে আমরা কাজ করব।
নবনির্বাচিত সভাপতি ফেরদৌস হাসান জাফরি বলেন, প্রথমেই নতুন এই পরিষদে দায়িত্বপ্রাপ্ত সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগঠনকে সামনে এগিয়ে নিতে শুধু পদ নয়; প্রয়োজন আন্তরিকতা, ঐক্য এবং দায়িত্ববোধ। আমাদের এই নতুন কমিটি সেই প্রত্যয় নিয়েই কাজ করতে প্রস্তুত।
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন
