বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে জুলাই হামলার মদদদাতা শিক্ষক-কর্মকর্তাদের বিচার নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ  

জাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই সংঘঠিত হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তুলে ধরা হয়।

সোমবার (২ ফেব্রুয়ারী) পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত ১৪, ১৫ ও ১৭ জুলাই ২০২৪ তারিখে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সম্পৃক্ততার বিষয়টি অধিকতর তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে অভিযোগকারী ও অভিযোগের স্বপক্ষে স্বাক্ষীগণের স্বাক্ষ্যগ্রহণ, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ, ভিডিও পর্যালোচনা, অভিযুক্তগণের আত্মপক্ষ সমর্থনের জন্য বক্তব্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে অভিযোগকারীগণের অভিযোগ, গৃহীত স্বাক্ষ্য এবং আত্মপক্ষ সমর্থনে প্রদেয় বক্তব্য থেকে প্রাপ্ত তথ্য অধিকতর বিশ্লেষণপূর্বক পর্যালোচনা করার স্বার্থে পুনরায় স্বাক্ষ্য গ্রহণের (Double Checking) কার্যক্রম চলমান রয়েছে।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,"উল্লিখিত কার্যক্রমসমূহ শেষে সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত এবং স্বাক্ষর শেষে চূড়ান্ত প্রতিবেদন আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখ প্রকাশ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X