সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জকসুতে হেরে যা বললেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী রাকিব 

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
ছাত্রদল ছাত্রঅধিকার সমর্থিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব
expand
ছাত্রদল ছাত্রঅধিকার সমর্থিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল ছাত্রঅধিকার সমর্থিত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান” প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজয় স্বীকার করেছেন।

নির্বাচন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, “আমি হেরে গেলেও জগন্নাথের একজন শিক্ষার্থী হিসেবে বুক ফুলিয়ে বলতে পারবো—অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথেও ছাত্র সংসদ নির্বাচন হয়েছে।”

নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে রাকিব বলেন, “জকসুতে নির্বাচিত সকল প্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই আমার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। আশা করি নির্বাচিত প্রতিনিধিরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাবেন।”

উল্লেখ্য, জকসু নির্বাচনের শীর্ষ তিন পদসহ মোট ১৬টি পদে ছাত্রশিবির সমর্থিত “অদম্য জবিয়ান ঐক্য” প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন