শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চবির শাটলে কাটা পড়ে এক জনের মৃত্যু

চবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু
expand
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু

তাড়াহুড়ো করে নামতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে চবি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বিকাল ৪টা ৪০ এর ক্যাম্পাস থেকে শহরগামী ট্রেনটি চবি স্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান লোকটি। তার বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাউথ ক্যাম্পাস এলাকায়। সাদা ভান্ডারি নামে তিনি পরিচিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, “শহর থেকে আসা ট্রেনটি স্টেশন তলায় আসা মাত্র লোকটি লাফ দিয়ে নামার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। পরবর্তীতে সবাই চেষ্টা করে তাকে বের করা হয়। লোকটির অবস্থা খুবই আশংকাজনক ছিল।”

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা ফজলুল জেরিন ফেসবুকে লেখেন, “ট্রেনটি স্টেশনে আসার পরপর লোকটা নামছিল। তখনও ট্রেন গতিশীল ছিল। তিনি পড়ে যান ফাকা জায়গাটায়। তার উপরেই ট্রেন কিছুক্ষণ গতিশীল ছিল। পরে শিক্ষার্থীদের সহায়তায় ওনাকে সেখান থেকে তুলে মেডিকেল পাঠানো হয়।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।”

চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, “লোকটি ট্রেনের নিচে কাটা পড়েন। কয়েকজন শিক্ষার্থী তাকে মেডিকেল সেন্টারে নিয়ে আসলে ডাক্তার মৃত অবস্থায় দেখেন। পরে তাকে হাটহাজারী উপজেলা হাসপাতালে নেওয়া হয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup