শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে মধ্যরাতে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ২ শিক্ষার্থী

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১০:১০ এএম
মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষ
expand
মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষ

মধ্যরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে মালবাহী দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান দুই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ট্রাক দুটির চালক উপস্থিত না থাকায় হেল্পাররা নিজেরাই উৎসাহী হয়ে গাড়ি চালানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপর ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী নিশান ও নাওয়াদ।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাকচালক আলী আকবরের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী নাওয়াদ বলেন, আমরা হলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আমাদের দিকে চলে আসছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। পরে সেটি আরেকটি ট্রাককে ধাক্কা দেয়।

এখানে কারও লাইসেন্স নাই। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সহকারী প্রক্টর মো: শাদমিম হাসান সিফাত বলেন, দুজন স্টুডেন্ট এর ফোন পেয়ে আমি ঘটনাস্থলে আসি।

ট্রাকগুলো স্টান্ডিং অবস্থায় ছিল, ড্রাইভার এর অনুপস্থিতিতে হেল্পার দুজন অসাবধানতাবসত গাড়ি চালু করে। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি। অভিযুক্তদের আমরা বিচারের ব্যবস্থা করব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন