শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে খুনের পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
অভিযুক্ত নারী
expand

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী। পরে ঘটনাস্থল রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রেহেনা আক্তার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানান, তিনি আগের দিন রাতে তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার জানান, ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল আরিফ হোসেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার সঙ্গে তদারক ও সমন্বয় করেন ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন।

আনোয়ার সাত্তার জানান, কল পাওয়ার পর ৯৯৯ থেকে দ্রুত সবুজবাগ থানাকে বিষয়টি জানানো হয় এবং সংবাদ পেয়ে সবুজবাগ থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রেহেনা আক্তারকে গ্রেপ্তার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ এবং অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকায় ক্ষিপ্ত হয়ে রেহেনা আক্তার তার স্বামী মাহফুজুর রহমানকে হত্যা করেছেন।

ঘটনায় এখনো আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank