

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মতিঝিলে এলাকায় ৪০০ ইয়াবাসহ ওহাব হোসেন নবীন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। মেট্রোরেল পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
মতিঝিল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘বি’ গেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন হিসেবে ওহাব হোসেন নবীনকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার নবীন বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজ হেফাজতে রেখে বহন করছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


