সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে চলছে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযান চলছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও অংশ নিয়েছে।

সোমবার (১ জুন) বিকেল পৌনে পাঁচটার দিকে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে এ যৌথ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র‍্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে।

অভিযানে র‍্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন