বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফিরল মালিকের হাতে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর পল্টন থানাধীন এলাকা থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন সময় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) দায়ের করেছিলেন পল্টন মডেল থানায়।

এর মধ্যে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ৫১ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে আসল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন