বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরায় ইয়াবাসহ গ্রেফতার ৩

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় থেকে ৪২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৫ নং সেক্টরস্থ ৩ নং রোডের উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. নূরুল হাসনাত মাশরাফি (২১), আনাস বিন শাহাব (২১) ও মোঃ আজাহার উদ্দিন হীরা (৪২)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া মোঃ আজাহার উদ্দিন হীরার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের ১১টি মামলা রয়েছে। সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন