

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলার সনটেক এলাকা থেকে রাব্বী নামের ২৬ বছর বয়সি এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে সুপারশপ ‘স্বপ্ন’র সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই অতনু দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরে খবর পেয়ে আমরা এখানে আসি। মোবাইল নিয়ে ঝামেলার জেরে এ খুন বলে তার পরিবার জানিয়েছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন উপস্থিত হয়েছে।
নিহত রাব্বির ভাগ্নি সুবর্ণা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন বাসায় গিয়ে খবর দেয়। আমরা এসে মামার মরদেহ দেখতে পাই।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিরআখড়ার গোবিন্দপপুর এলাকায় তিন মাসের বাচ্চা ও স্ত্রীকে নিয়ে থাকতেন রাব্বী। তিনি যাত্রাবাড়ীতে তাঁর বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন।
এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জাানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহমেদ।



