

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজধানীর বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার পর দুদকের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) আকতারুল ইসলাম।
তিনি বলেন, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দুদক সূত্রে জানা গেছে, বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় অফিসের বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক নথি পরবর্তী পর্যালোচনার জন্য জব্দ করা হয়েছে।


