মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার আলো ছড়াতে বরুয়ার স্কুলে ২০ লাখ টাকার অনুদান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতের বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান ও ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক ভূঁইয়া।

সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য পৃথকভাবে ১০ লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন মোবারক হোসেন দেওয়ান ও আব্দুল হক ভূঁইয়া। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুদান প্রদান প্রসঙ্গে মোবারক হোসেন দেওয়ান বলেন, “শিক্ষার উন্নয়নে বিনিয়োগ কখনো বৃথা যায় না। বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ আমাদের এলাকার সন্তানদের ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই প্রতিষ্ঠানটির উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, একটি এলাকার সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

বরুয়া আলাউদ্দিন দেওয়ান উচ্চবিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের আজীবন দাতা সদস্য হিসেবে মোবারক হোসেন দেওয়ান ও আব্দুল হক ভূঁইয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও স্থানীয়রা।

তাঁদের দেওয়া ২০ লাখ টাকার অনুদান প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন