শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনে আগুন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০১:৫৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁটাবন এলাকায় একটি ১৪তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ১২ তলার দুটি ফ্ল্যাটে আগুন লাগলে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়, যা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Cape Verde VS Saudi Arabia
Scheduled
27 Jun, 06:00 AM
VS
World Cup