

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে গতকাল শুক্রবার থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রিপন মিয়া ওরফে রবিন (৫০), মোঃ সাব্বির (৩১), মোঃ আবু জার গাফ্ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), মোঃ রবিউল আওয়াল তুষার (৩২), মোঃ আলাউদ্দিন (৪১), মোঃ আব্দুল্লাহ নজরুল (৫৫), মোসাঃ শিউলি আক্তার (৪৫), মোঃ শামীম (৪৮) ও একজন কিশোর।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।