

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সেবাপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (০৪ জুন) দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি সার্কেলের বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবা প্রদানের প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেন।
এ সময় তিনি দপ্তরে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সেবা প্রাপ্তির ক্ষেত্রে তারা কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে তাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা শোনেন।
পরবর্তীতে, তিনি দপ্তরের গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন এবং সেবার মান আরও উন্নত, গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুততম সময়ে এবং হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়াই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
