মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার জুরাইন এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে হাঁটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন যাত্রাবাড়ীর শহীদ ফারুক স্মরণীয় রোড এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।

আনোয়ারের আত্মীয় তৈয়ব আলী বলেন, ঋষিপাড়ায় শ্যালকের বাসায় কুরবানির গরু কিনে দিয়ে বাইরে যান। ঋষিপাড়া মেইন রোডের পাশে বৃষ্টির জমে থাকা পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন