

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকালে নৌপরিবহন মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানায়।
এর আগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ১১টার পর হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং পাটুরিয়া ও আরিচা এলাকায় তীব্র ঝড়ো হাওয়া শুরু হয়। এতে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দুপুর ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
