

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ অনুযায়ী, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
আদেশে তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম ও খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমকে ডিবিতে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন
