

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কয়েক দিন ধরে চলা প্রচণ্ড গরমের পর অবশেষে বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজধানীর মানুষ। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকেই আকাশে মেঘ ও রোদের পালা করে দেখা মিলেছে।
বিকেলের দিকে বাংলামোটর, কারওয়ানবাজার, সংসদ ভবন এলাকা, হাতিরঝিল, রামপুরা ও বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ করেই ভারী বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলেও স্বস্তির কথা জানিয়েছেন অনেকেই।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় শক্তিশালী মেঘের সৃষ্টি হতে পারে, যা কিছু সময় স্থায়ী হতে পারে। এর প্রভাবে আগামী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এ ধরনের বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
মন্তব্য করুন