শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধু থেকে শত্রু, অতঃপর খুন করা হয় আসাদুলকে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০২ পিএম
গ্রেফতারকৃত আসামিরা।
expand
গ্রেফতারকৃত আসামিরা।

রাজধানীর মোহাম্মদপুরের চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জানিয়েছে, ভিকটিম আসাদুল ও গ্রেফতারকৃত আসামিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আসামি আকতার হোসেনকে একসময় নিহত আসাদুল মারধর করে গুরুতর আহত করে এবং সেই ঘটনায় মামলাও হয়েছিল। এছাড়া, লেনদেন নিয়েও সমস্যা ছিলো। সেসব ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড।

শনিবার (১৮ এপ্রিল) গণমাধমে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত বুধবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটের দিকে মোহাম্মদপুরে রায়েরবাজারের সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে রাস্তায় আসাদুলের ওপর অতর্কিত হামলা করে খুন করা হয়। পরে, থানায় মামলা হলে শুক্রবার (১৭ এপ্রিল) কেরানীগঞ্জ থেকে আসামীদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. মুন্না (২৪), মো. আকতার হোসেন (৪৫), মো. মিরাজ ফকির (২২) ও মো. নয়ন ওরফে খোকন (২৪)গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, মিরাজের বিরুদ্ধে একটি এবং নয়নের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম আসাদুল ও গ্রেফতারকৃত আসামিদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আসামি আকতার হোসেনকে একসময় নিহত আসাদুল মারধর করে গুরুতর আহত করে এবং সেই ঘটনায় মামলাও হয়েছিল। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই হত্যা করা হয় বলে আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এছাড়া টাকা-পয়সা লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ ছিল মর্মে তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, মিরাজের বিরুদ্ধে একটি এবং নয়নের বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন