বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা নাগরিককে কুপিয়ে জখম, ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩২ পিএম
চীনা নাগরিককে কুপিয়ে জখমের অভিযোগে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার 
expand
চীনা নাগরিককে কুপিয়ে জখমের অভিযোগে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার 

ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪) ও মো. মামুন (৩২)। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জানা গেছে, গত ১৪ এপ্রিল ইয়াং জি জিয়াং প্রকল্প এলাকায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪৩, তারিখ ১৫ এপ্রিল ২০২৬; ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড।

ঘটনার পরপরই র‌্যাব-১০ অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালের মধ্যে ৩টি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, ২টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন