মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০১:১৬ পিএম
ছবি : এনপিবি নিউজ
expand
ছবি : এনপিবি নিউজ

রাজধানীতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী বৈশাখী মেলা-১৪৩৩। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হলো এই মেলা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এসময় বাংলা একাডেমি ও বিসিকের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, পহেলা বৈশাখ বাঙালি সমাজের অস্তিত্বের প্রতিক। রাজধানীতে শুরু হওয়া এই মেলা পর্যায়ক্রমে গ্রাম অঞ্চল পর্যন্ত আয়োজন করা হবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।

মেলায় সারাদেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

এবারের মেলায় মোট ১৬০টি স্টল থাকছে। এর মধ্যে বস্ত্র খাতের সর্বোচ্চ ৪৪টি স্টল রয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১৩টি বিনামূল্যে স্টল বরাদ্দ দেয়া হয়েছে এবং রক্ত দানের জন্য রয়েছে ১টি স্টল। এ ছাড়া চামড়াজাত পণ্যের সাতটি, জামদানির ছয়টি, শতরঞ্জির পাঁচটি, নকশিকাঁথার চারটি এবং মণিপুরি শাড়ির জন্য দুটি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় কৃষিজাত দ্রব্য, কারুপণ্য, লোকশিল্পজাত পণ্য, পাট ও মৃৎশিল্পজাত সামগ্রীর পাশাপাশি জিআই পণ্য (জামদানি, শতরঞ্জি ও শীতলপাটি) পাওয়া যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন