বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা চাঁদাবাজি চাই না: ডিএসসিসি প্রশাসক

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৫:০১ এএম
ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম
expand
ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

আমরা চাঁদাবাজি চাই না; দল করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য দল করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বংশাল থানাধীন পুরান মোঘলটুলি মালিটোলা এলাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে এক ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘ঘরবাড়ি- রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। ময়লা পরিষ্কার করলে ১০০ টাকার বেশি নেয়া যাবে না। ময়লা পরিস্কার রাখতে হবে।’

এছাড়া রাজধানীর পুরান ঢাকায় পঞ্চায়েত প্রথা ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, ‘মানুষের উন্নয়নে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। মানুষের জন্য কাজ করে যেতে চাই।’

ঈদসামগ্রী বিতরণের এই অনুষ্ঠানের আয়োজনকারী বংশাল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী মো. আদিল বলেন, ‘প্রতিবছরই আমি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। হামলা-মামলা, জেল খেটেও আমরা বিএনপি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও যাতে আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকে, এলাকাবাসীর কাছে দোয়া চাই।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন