

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে রাশেদা বেগম (৩৫) নামে এক নারী পথচারী প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) রাতে হাতিরঝিল থানাধীন মধুবাগ ৩ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের রিকশাচালক সাইফুল ইসলামের স্ত্রী। তিনি মধুবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি গৃহকর্মী ছিলেন এবং তিন মেয়ে ও দুই ছেলের জননী।
নিহতের দেবর সাখাওয়াত হোসেন জানান, রাতে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন রাশেদা। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মধুবাগ ৩ নম্বর গলিতে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ভবনের দেয়াল থেকে ইটের একটি অংশ ভেঙে পড়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, নিহতে মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।
মন্তব্য করুন
