শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ইউরোলজি দিবস উপলক্ষ র‌্যালি অনুষ্ঠিত 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম
রাজধানীতে জাতীয় ইউরোলজি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
expand
রাজধানীতে জাতীয় ইউরোলজি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

জাতীয় ইউরোলজি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে সারা দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ‘অধুনিক ইউরোলজি সেবা: সবার জন্য প্রাপ্যতা’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনস এর উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লক থেকে শুরু হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়। র‍্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

এ সময় ডা. রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশে ইউরোলজি সেবার বিকাশ গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে সরকারি ও বেসরকারি বহু হাসপাতালে আধুনিক ইউরোলজি বিভাগ চালু রয়েছে। বাংলাদেশ ইউরোলজি সোসাইটি দেশের ইউরোলজিস্টদের পেশাগত সংগঠন হিসেবে গবেষণা, প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ে উদযাপিত জাতীয় ইউরোলজি দিবস জনগণের মধ্যে ইউরোলজিক্যাল রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, সবার জন্য প্রাপ্যতা নিশ্চিত করতে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। দেশের বড় শহরকেন্দ্রিক ইউরোলজি সেবা গ্রামাঞ্চলে সমানভাবে পৌঁছায়নি। পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব, আধুনিক যন্ত্রপাতির সীমাবদ্ধতা এবং ব্যয়ের চাপ অনেক সময় সাধারণ মানুষের চিকিৎসা গ্রহণে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।

অনুষ্ঠানের শেষে ভোট অব থ্যাঙ্কস প্রদান করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইউরোলজিকাল সার্জনসের আহ্বায়ক অধ্যাপক ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আব্দুস সালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএমইউর ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাঈদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, ডা. নাবিদ আলম, ডা. সিরাজ, ডা. মুরাদ, ডা. ডব্লিউ, হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি, রেসিডেন্ট, নার্স এবং বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন