

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড গভার্নেন্স (সিডিজি)-এর উদ্যোগে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে ’মাহে রমজানের সিয়াম সাধনা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি এবং রমজানের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। বক্তারা দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানান।
তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রাথমিক দায়িত্ব। অনুষ্ঠানে বক্তারা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের আশাবাদ ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন যে, বর্তমান বিএনপি সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করবে। দেশের ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপের ওপর তারা গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড গভার্নেন্স (সিডিজি), ঢাকা বিভাগ উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক এইচ এম সোলায়মান চৌধুরী সুজন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড গভার্নেন্স (সিডিজি) এর প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট একরামুল হক। প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড গভার্নেন্স (সিডিজি) উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ মানিক।
বিশেষ অতিথি ছিলেন প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর কামরুজ্জামান, জাগো বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফরিদ খান, দৈনিক কালের ছবির সম্পাদক ও প্রকাশক মাহেদুল ইসলাম শিশির, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী অবরপ্রাপ্ত হাফিজ উল্লাহ দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর হাকিম, দূর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার হিরু সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড গভার্নেন্স (সিডিজি) উপকমিটির সদস্য সচিব প্রফেসর জাফর ইকবাল। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম ও ফারুক আহমেদ, (সাংগঠনিক সম্পাদক, উপকমিটি ঢাকা বিভাগ)
মন্তব্য করুন

