বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর নর্দায় গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা
expand
আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা

রাজধানীর নর্দায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গ্যারেজ ও বরফের ফ্যাক্টরি। আগুনে গ্যারেজে থাকা গাড়িগুলো পুড়ে গেছে। পাশাপাশি আগুনের তাপে পাশের বহুতল ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই আগুনের ঘটনা ঘটে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে।

এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে আগুন লাগার পর এলাকায় যানবাহন চলাচল ধীর হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো রাস্তা জুড়ে জ্যাম ছিল, তবে এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X