সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা আহত 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে দুর্বৃত্তের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা ও ব্যবসায়ী আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ শফিকুর কলাবাগান থানা এলাকার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। বসুন্ধরা সিটির বিপরীত পাশে তাঁর জুতার দোকান রয়েছে। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তাঁকে গুলি করা হয়। তিনি হাতে গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।

কলাবাগান থানার এসআই উজ্জ্বল কুমার পাল জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ গেছে। তারা বিস্তারিত জানার চেষ্টা করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X