

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা
বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় রাওয়া ক্লাব হল রুমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাতা জেনারেল (অব.) এম এ জি উসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি
সারাদেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
টিআইবির কর্মসূচি
বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ভয়েস নেটওয়ার্কের কর্মসূচি
বিকেল ৩টায় ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে ভয়েস নেটওয়ার্ক (নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোর জোট)।
মন্তব্য করুন

