

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) এ তথ্য জানিয়েছেন।
এদিকে যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েনের পর ডিএমপির পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হলো।
এর আগে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা।
ডিএমপি কমিশনারের সরাসরি নির্দেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলেও আন্দোলনকারীদের সড়ক থেকে সরানো যায়নি।
আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ শুরু করে।
বেলা সাড়ে ১২টার দিকে টি-শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত হন ডিএমপি কমিশনার।
তিনি আন্দোলনকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড ব্যবহারের নির্দেশ দেন। তবে তাতেও আন্দোলনকারীরা সড়ক ছাড়েননি।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তাঁরা কর্মসূচি থেকে একচুলও সরবেন না। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আবারও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় হইচই ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
মন্তব্য করুন

