

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকায় বসবাসকারী দাউদকান্দির বিশিষ্ট পেশাজীবীদের সমন্বয়ে “ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ঢাকাস্থ দাউদকান্দি উপজেলার বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে দাউদকান্দির কৃতিসন্তান বিশিষ্ট ব্যাংকার, সাবেক সচিব, সাবেক জেলা জজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, ব্যবসায়ী, প্রবাসী, চিকিৎসক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় দাউদকান্দির উন্নয়নের লক্ষ্যে ঢাকায় বসবাসরত দাউদকান্দির বিশিষ্টজনদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আলোচনায় প্রস্তাবিত একাধিক নামের মধ্যে সবার মতামতের ভিত্তিতে সংগঠনটির নামকরণ করা হয় “ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম”।
সংগঠনটি পরিচালনার জন্য উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হল ছাত্র সংসদের সাবেক সভাপতি (১৯৭৮–৭৯) ও বিশিষ্ট ব্যাংকার জনাব ওমর ফারুক ভুঁইয়াকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত ও কেমি কৌশল বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিনকে সদস্যসচিব করে মোট ৩৩ (তেত্রিশ) সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার, সাবেক জেলা জজ নুর মোহাম্মদ জাহাঙ্গীর, পিডিবির সাবেক ভারপ্রাপ্ত সচিব গোলাম রাব্বানী, সেলিম খান (প্রবাসী), ড. এ কে এম শাহাদাত হোসেন, প্রিন্সিপাল মো. শফিকুল ইসলাম, ভিপি মাহবুবুল হক সরকার, রকিবুদ্দিন সরকার, মো. ফারুক হোসেন, মো. ওমর ফারুক, আবু সুফিয়ান আখন্দ, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন, অলি উল্লাহ ভুঁইয়া, দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম খলিল, শাহাদাত হোসেন সেলিম, মো. অলিউল্লাহ ভুঁইয়া সায়েম, মো. ইব্রাহিম, নুরুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. অলি উল্লাহ, মো. জহিরুল ইসলাম জুয়েল, মো. আবুল ফায়েজ, মো. জামাল হোসেন, আলাউদ্দিন হোসাইন, মো. মাহবুবুল হক, মো. মহসিন, মো. আবুল হাসেম, আবু তাহের আখন্দ, অ্যাডভোকেট জুয়েল, সেলিনা আক্তার ও রহিমা সরকার প্রমুখ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দাউদকান্দির উন্নয়নের রূপকার, সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর সমর্থনে নবগঠিত ঢাকাস্থ দাউদকান্দি উন্নয়ন ফোরাম এলাকায় জনসংযোগ ও ভোট প্রার্থনায় ব্যাপকভাবে কাজ করার বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে দাউদকান্দির বিভিন্ন এলাকায় প্রতিদিন নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ এবং জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার কর্মসূচি পালন করা হবে বলে সংগঠনটির নেতৃবৃন্দ জানান।
মন্তব্য করুন
