শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্রাউড ফান্ডিং’ নিয়ে ইনকিলাব মঞ্চের স্পষ্ট বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ এএম
ইনকিলাব মঞ্চের লোগো
expand
ইনকিলাব মঞ্চের লোগো

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের অর্থের প্রয়োজন হলে তা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই ঘোষণা দেওয়া হবে।

একই সঙ্গে আগের মতোই সংগৃহীত অর্থের পূর্ণ হিসাব জনসম্মুখে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

এছাড়া ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে কেউ যেন আলাদাভাবে ক্রাউড ফান্ডিং না করে- সে বিষয়ে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন