মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত
expand

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। রাতভর দুই দেশের পাল্টাপাল্টি হামলার পর বুধবার লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে যায়।

বাজারে বিনিয়োগকারীদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ নতুন করে তেলের বাজারে ঝুঁকি বাড়িয়েছে।

আন্তর্জাতিক বাজারে লেনদেনের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৭ সেন্ট বা ০ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। প্রতি ব্যারেলে ৮০ সেন্ট বা ০ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধির পর এর দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ০২ ডলার।

এর আগে মঙ্গলবারও তেলের বাজারে বড় ধরনের উত্থান দেখা যায়। সেদিন ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়েছিল। ব্রেন্টের ক্ষেত্রে এটি ২৪ জুলাইয়ের পর এবং ডব্লিউটিআইয়ের ক্ষেত্রে ২৩ জুলাইয়ের পর সবচেয়ে বড় এক দিনের মূল্যবৃদ্ধি ছিল।

বিশ্লেষকেরা বলছেন, সংঘাতের মাত্রা বাড়লে তেলের বাজারে সরবরাহ-ঝুঁকির প্রভাব আরও স্পষ্ট হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের জন্যও বড় অনিশ্চয়তার কারণ হয়ে উঠেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank