

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্ববাজারে তেলের দাম আবারও কমেছে। সপ্তাহজুড়ে ওঠানামার পর শুক্রবার (২৭ মার্চ) দিনের শুরুতেই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে, জানিয়েছে রয়টার্স।
তেলের দাম কমার প্রধান কারণ হিসেবে বিশ্লেষকরা দেখাচ্ছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা। এর ফলে বাজারে স্বস্তি ফিরেছে।
তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ সেন্ট বা ০.৮ শতাংশ কমে ১০৭.১১ ডলারে নেমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৮৩ সেন্ট বা ০.৮৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.৬৫ ডলারে পৌঁছেছে।
এর ফলে আগের সেশনে দেখা ঊর্ধ্বমুখী দামের প্রভাব অনেকটাই কমে গেছে।
মন্তব্য করুন
