বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর বাজার মূলধন বাড়লো আরও ৪ হাজার কোটি টাকা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
ডিএসই ও সিএসই লোগো। ফাইল ছবি
expand
ডিএসই ও সিএসই লোগো। ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে চলতি সপ্তাহে সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩১৭ কোটি টাকা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে ১৩ কোটি ৯৬ লাখ টাকা।

শেয়ারবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে শূন্য দশমিক ৬২ শতাংশ বা ৪ হাজার ৩১৭ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। চলতি সপ্তাহে ডিএসইতে বেড়েছে সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫৪.৭০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩.৬৬ পয়েন্ট বা ১.২১ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৯.০৭ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ। ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ১৮ কোটি ৪ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫২টি কোম্পানির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।

অন্যদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ১ দশমিক ৪৬ শতাংশ ও ১ দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬৯ দশমিক ৩৭ পয়েন্টে ও ৮৯৬৪.৩১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে ২.০৪ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১১২৩.৬৪ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১.৬১ শতাংশ ও সিএসআই সূচক ১.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৮০.০৩ পয়েন্টে ও ৮৮০.৪৭ পয়েন্টে। চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ২১ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৫৮ কোটি ১৭ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ১৩ কোটি ৯৬ লাখ টাকা। সিএসইতে সপ্তাহের ব্যবধানে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির কোম্পানির শেয়ার দর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X