বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবি পলির জাতীয় বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত
expand

‘Building Success Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ABPoly)-এর ন্যাশনাল সেলস কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি এশিয়ান ঢাকার গ্র্যান্ড প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এ সম্মেলনে প্রতিষ্ঠানের সারাদেশের বিক্রয়কর্মী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন এশিয়ান এবি গ্রুপের চেয়ারম্যান মীর আফসার আলী, ম্যানেজিং ডিরেক্টর বিলাশ দাস, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর কাওসার আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী কামরুল আহসান এবং এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর, বিজনেস অপারেশনস সৌরভ কুমার দাসসহ প্রমুখ।

প্রতিষ্ঠানের অর্জন পর্যালোচনা, কৌশলগত দিকনির্দেশনা প্রদান এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির লক্ষ্যে পুরো টিমকে একই লক্ষ্য ও পরিকল্পনার সঙ্গে সমন্বিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক অগ্রাধিকার এবং এবি পলিকে আরও সাফল্যের শিখরে নিয়ে যেতে মূল্যবান দিকনির্দেশনা ও অভিজ্ঞতা তুলে ধরেন।

সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে বিক্রয়ে অসাধারণ সাফল্য অর্জনকারী কর্মীদের স্বীকৃতি প্রদান। এ সময় সেরা পারফর্মার সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার এবং ডিভিশনাল সেলস ম্যানেজারদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া, বছরের প্রথম সাত মাসজুড়ে প্রতি মাসে ১০০ শতাংশ অর্জন বজায় রাখা ১০ জন সেলস অফিসারকেও পুরস্কৃত করা হয়।

এ সময় বিশেষ অবদানের জন্য পুরস্কার পান ন্যাশনাল ওয়ানের সেলস ম্যানেজার জাহাঙ্গীর আলম, ন্যাশনাল টু’র সেলস ম্যানেজার মিসবাহ উল আলম চৌধুরী এবং ন্যাশনাল থ্রির সেলস ম্যানেজার বিকাশ কুমার মল্লিক।

এছাড়া ন্যাশনাল সেলস টিমের নেতৃত্ব দিয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি ও পারফরম্যান্স নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য জেনারেল ম্যানেজার-সেলস আহিদুল ইসলামকে ‘Sales Leadership Excellence’ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মেলনে আহিদুল ইসলাম দলের সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এবি পলির সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাকিব হোসাইন অর্ক ভবিষ্যৎ ভিশন তুলে ধরে বাংলাদেশে সবচেয়ে বিশ্বস্ত পলিমার ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য ব্যক্ত করেন এবং এ লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী এ সম্মেলন শেষে আয়োজিত মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সম্মেলনে অংশগ্রহণকারীরা নতুন ধারনা, গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বোধ এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য নতুন উদ্দীপনা নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এবি পলির ধারাবাহিক প্রবৃদ্ধি ও সাফল্য অর্জনে সম্মেলনটি কর্মীদের মধ্যে নতুন অনুপ্রেরণা ও প্রত্যয় সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank