শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাসেন্ট হেলথে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ব্যাংকের সহকর্মী এবং ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডারদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে এখন থেকে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কার্ডহোল্ডাররা কনসালটেশন চেম্বারের পাশাপাশি বাসা থেকে সংগ্রহ করা নমুনার প্যাথলজিক্যাল টেস্টেও বিশেষ ছাড় উপভোগ করবেন।

শনিবার (২ মে) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের সকল কর্মী এবং তাদের স্ত্রী বা স্বামী, সন্তান, পিতা-মাতা এবং শ্বশুর-শাশুড়ির বাসা থেকে সংগৃহীত নমুনার প্যাথলজিক্যাল টেস্ট এবং কনসালটেশন চেম্বার ভিজিটে ৩০ শতাংশ ছাড় পাবেন।

অন্যদিকে ব্র্যাক ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডার এবং তাদের লিগ্যাল ডিপেন্ডেন্টরা স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ ছাড় উপভোগ করবেন। কর্মকর্তা এবং গ্রাহক উভয়ই ইন্টার্নাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, রিউমাটোলজি, ডার্মাটোলজি, নেফ্রোলজি, ফিজিক্যাল মেডিসিন, নিউরোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিকসসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসা সেবায় পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

২৩ এপ্রিল ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি, হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অ্যাসেন্ট হেলথ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল ইকবাল, ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আমের আহমেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার অব সেলস – কর্পোরেট অ্যান্ড বিটুসি মোহাম্মদ কামরুজ্জামান।

চুক্তি প্রসঙ্গে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, আমাদের সহকর্মী ও গ্রাহকদের প্রতি দায়িত্ব কেবল আর্থিক সেবার মধ্যে সীমাবদ্ধ নয়। অ্যাসেন্ট হেলথ লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সহকর্মী ও তাঁদের পরিবার কিংবা প্রতিদিন আমাদের সঙ্গে ব্যাংকিং করা লাখো গ্রাহকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলবে।”

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সহকর্মী ও গ্রাহকদের সামগ্রিক কল্যাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন