

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে নতুন করে স্বর্ণ ও রুপার গহনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা কিনতে এখন ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা লাগছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার গহনার এই নতুন দাম কার্যকর হয়েছে। পরবর্তী সময়ে বাজুস নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এ দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত দরে, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। তবে তুলনামূলক কম দামি সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনা কিনতে খরচ হবে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
স্বর্ণ পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৩০৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনা ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।


