

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি ৫ তারকা হোটেলে রূপায়ণ হাউজিংয়ের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান এবং ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল, দেশবরেণ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও রূপায়ণ গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, হেড অফ ব্র্যান্ড এন্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল, প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. এম. এ. বাকী, ফাউন্ডার ডা. নিরুপম দাস, উপদেষ্টা ডা. এ. এম. পারভেজ রহিম, উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।
রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাইফ আলী খান অতুল বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের অংশীদারিত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি। এই আয়োজন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক বিশ্বাস, অর্জন এবং ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য উদযাপন।’
রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান বলেন, ‘রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড সবসময় বিশ্বাস, আস্থা, উদ্ভাবন ও উৎকর্ষের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী ও অর্থবহ সম্পর্ক গড়ে তোলার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই আয়োজন দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি অর্থবহ সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করছে।’
এ সময় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ধানমন্ডিতে শুরু হতে যাওয়া প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রজেক্ট ‘রূপায়ণ গ্রিন প্যারাডাইস’-এর সফট লঞ্চ সম্পন্ন হয়। পাশাপাশি বর্তমান সাইট সম্পর্কিত প্রজেক্ট ভিজুয়াল ভিডিও প্রদর্শন করা হয়। এই সমঝোতা স্মারক চুক্তি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে ভবিষ্যৎ বিনিয়োগকারী অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

