

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং সাধারণ সম্পাদক পদে শাহ জাহান নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিভিন্ন তফশিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার এতে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল পান ১১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী একেএম মাকসুদুর রহমান চৌধুরী পান ৫২ ভোট।
নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর তত্ত্বাবধানে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। ভোট শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ব্যাংকারদের পেশাগত মর্যাদা, কল্যাণ এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মেলনের মাধ্যমে জেবিএবির নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। সংগঠনটির সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের অধীনে জেবিএবি আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

