শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ জেবিএবি নির্বাচন: সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৪:২২ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেবিএবি নির্বাচন পরিচালনা কমিশনের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন, সোনালী ব্যাংক পিএলসির মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং প্রাইম ব্যাংক পিএলসির লায়ন আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে তাদের জন্য যথাক্রমে ১০০১ ও ১০০২ ব্যালট নম্বর বরাদ্দ করা হয়েছে।

সাধারণ সম্পাদক পদেও রয়েছেন দুজন প্রার্থী। তারা হলেন, সোনালী ব্যাংক পিএলসির এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী এবং জনতা ব্যাংক পিএলসির শাহ জাহান। তাদের ব্যালট নম্বর যথাক্রমে ২০০১ ও ২০০২।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার ও অভিযোগ-আপত্তি সংক্রান্ত প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সভাপতি পদে একজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত এ পদে দুজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

এবারের নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আসলাম হোসেন। তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এনআরবিসি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা।

নির্বাচন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থী ও সংশ্লিষ্ট সদস্যদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত নিয়ম অনুযায়ী নির্বাচন পরিচালনার কথা জানানো হয়েছে।

আগামীকালের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুই গুরুত্বপূর্ণ পদে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন। ফলে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কারা সংগঠনের নেতৃত্বে আসছেন, তা জানতে এখন ভোটের ফলাফলের অপেক্ষা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank