

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত পোশাক কারখানার প্রায় শতভাগ এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করেছে। এর পাশাপাশি মে মাসের অগ্রীম বেতন দিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠান। বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিজিএমইএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মোট ২ হাজার ১৩৪টি চালু কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৩টি কারখানা, যা মোট কারখানার ৯৯ দশমিক ৩৮ শতাংশ। একই সঙ্গে ঈদ বোনাস পরিশোধ করেছে ২ হাজার ৫৮টি কারখানা বা ৯৬ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ২ হাজার ২৩টি কারখানা, যা মোট কারখানার ৯৪ দশমিক ৮০ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকা জোনে মোট চালু কারখানার সংখ্যা ১ হাজার ৭৯৪টি। এর মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ১ হাজার ৭৯০টি কারখানা বা ৯৯ দশমিক ৭৮ শতাংশ। বকেয়া রয়েছে ৪টি কারখানায় বা শূন্য দশমিক ২২ শতাংশ।
এ অঞ্চলে ঈদ বোনাস পরিশোধ করেছে ১ হাজার ৭৯০টি কারখানা বা ৯৯ দশমিক ৭৮ শতাংশ। এখনও বোনাস দেয়নি ৪টি কারখানা বা শূন্য দশমিক ২২ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ১ হাজার ৭০৩টি কারখানা বা ৯৫ দশমিক ৪১ শতাংশ।
চট্টগ্রাম জোনে মোট চালু কারখানার সংখ্যা ৩৪০টি। এর মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধ হয়েছে শতভাগ কারখানায়। এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে ৩৩৮টি কারখানা বা ৯৯ দশমিক ৪১ শতাংশ। বকেয়া রয়েছে দুইটি কারখানায় বা শূন্য দশমিক ৫৯ শতাংশ।
চট্টগ্রাম অঞ্চলে ঈদ বোনাস পরিশোধ করেছে ৩৩৫টি কারখানা বা ৯৯ দশমিক ৪১ শতাংশ। এখনও বোনাস দেয়নি ৫টি কারখানা বা ১ দশমিক ৪৭ শতাংশ। এছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে ৩২০টি কারখানা বা ৯৪ দশমিক ১২ শতাংশ।